খাচা বন্দী বাঘ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 8 January 2021

খাচা বন্দী বাঘ।

  


 নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৯ জানুয়ারি :-চিতাবাঘ খাঁচাবন্দী হতেই শস্তি পেল মতিধর চা বাগানের শ্রমিকরা। শনিবার সকালে খাঁচাবন্দী চিতাবাঘ দেখতে ভীড় জমান স্থানীয়রা। ভীড় সরাতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের মতিধর চা বাগানে বেশ কিছুদিন ধরে চিতাবাঘের আতঙ্ক দেখা দেয়। বনকর্মীদের কাছে খবরটি পৌঁছাতেই তারা মতিধর চাবাগানের ১নম্বর সেকশনে খাঁচা পাতে। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে তাদের সেই খাঁচায় চিতাবাঘটি বন্দী হয়েছে খবর পেতেই তড়িঘড়ি বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পূর্ন বয়স্ক মেয়ে চিতাবাঘটি খাঁচা বন্দী হওয়ার পর তা থেকে বেড়নোর জন্য ছোটাছুটি করায় আহত হয় বাঘটি।বাঘটিকে চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সুত্রে জানা গিয়েছে। ।

No comments:

Post a Comment

Post Top Ad